1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, সংসদ টিভি থেকে লিঙ্ক নিয়ে সরাসরি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

এদিকে, সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি পালনের জন্য ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে।

এ বিষয়ে আইএসপিআর-এর অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উদযাপিত হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব এবং তিন বাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এদিন ঢাকা সেনানিবাসের রাস্তা (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি ছাড়া সব ধরনের যানবাহন চালকদের সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com