1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

পি কে হালদারকে গ্রেপ্তারের পদক্ষেপ সম্পর্কে জানতে চায় হাইকোর্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: পি কে হালদারকে গ্রেপ্তার করতে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন।

এ সময় আদালত মন্তব্য করেন কেউ আইনের উর্ধ্বে নয়, পি কে হালদারকে ধরে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুদক ও আইজিপিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে, দেশে আসা মাত্র পি কে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পি কে হালদার বর্তমানে কানাডায় আছেন।

এদিকে, পি কে হালদারকে গ্রেপ্তার করতে ইন্টারপোলে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন, দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com