1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

গোল্ডেন মনিরকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

ঢাকা: মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে টিকাটুলিতে র‌্যাবের কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে, অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ টাকা রাখার অভিযোগে গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব। বাড্ডা থানায় এসব মামলা করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গোল্ডেন মনিরের বিষয়ে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান ও পর্যালোচনা করা হয়েছে। তিনি হুন্ডি ব‌্যবসায়ী ও সোনা পাচারকারী। এসব কারবার করে ১ হাজার ৫০০ কোটি টাকার মালিক বনে গেছেন মনির। এসব টাকা বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে জমা রাখা হয়েছে। ঢাকা শহরে একাধিক বাড়ি ও অ্যাপার্টমেন্ট আছে তার। দুটি বিলাসবহুল গাড়িও পাওয়া গেছে। জমির দালালি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে মনিরের বিরুদ্ধে। জাল দলিল তৈরি করে অনেক জমি দখল করেছেন তিনি। জমি দখলের জন্য অনেককে ভয় দেখিয়েছেন মনির। এ বিষয়ে বেশ কয়েকজন ভুক্তভোগী র‌্যাবের কাছে অভিযোগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com