1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

বগুড়ায় বাসের ধাক্কা অটোরিকশায়, নিহত ৩, আহত ৩

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

বগুড়া: বগুড়ার শেরপুরে বাসের চাপায় শিশুসহ ৩ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টায় শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বগুড়া-ঢাকা মহাসড়কে ৫ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চান্দাইকোনার দিকে যাচ্ছিল। অটোটি ধনকুন্ডি নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় বাসের চাপায় অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন যাত্রী নিহত হন। আহত হন আরো ৩ জন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, বাসটি চাপা দিয়েই পালিয়ে যায়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com