1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

মাস্ক পরা বাধ্যতামূলক করতে আরও কঠোর হচ্ছে সরকার

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

কঠোর শাস্তির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, জরিমানা বাড়তে পারে। এখন ৫শ থেকে এক হাজার টাকা জরিমানা করছে, সেটি পাঁচ হাজার টাকা করবে। যারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, তারা সঙ্গে মাস্কও নিয়ে যাবেন, যাতে মানুষকে জরিমানা করার সঙ্গে মাস্ক দেওয়া যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যেভাবে হোক আরও বেশি প্রচার করেন, ফোর্স হোক, যেভাবে হোক মানুষ যেন মাস্ক ব্যবহার করে। মাস্ক ব্যবহার না করলে ওষুধ কাজ করবে না।

তিনি বলেন, রাজধানীতে রোববার ৩৭টি জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। একেক জায়গায় একেক রকম জরিমানা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com