1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কপিরাইট-পর্নগ্রাফি রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: কপিরাইট ও পর্নগ্রাফি রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ  করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বাদশ বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এতে সভাপতিত্ব করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির অবকাঠামো স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্মাণ করে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে শিল্পীরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারেন সে বিষয়ে সহযোগিতা করার জন্য সব সংসদ-সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা প্রশাসককে লিখিত আকারে অবহিত করার বিষয়ে কমিটি সুপারিশ করে।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com