1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সমন্বিত পদক্ষেপের সুপারিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: মরণনেশা মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করেছে কমিটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এতে সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য মো. মুজিবুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আব্দুল মান্নান, ফখরুল ইমাম, গোলাম মোহাম্মদ সিরাজ, আরমা দত্ত উপস্থিত ছিলেন।

বৈঠকে সংসদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুপারিশ করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, বৈঠকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে দক্ষ জনবল বৃদ্ধি, চিকিৎসা ও আবাসন সুবিধা বাড়ানো এবং দায়িত্ব পালনে তদারকি বাড়ানোর সুপারিশ করা হয়। দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জোরালো ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে জননিরাপত্তা বিভাগের সিনিয়ির সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, আইএমইডি’র সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com