1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

করোনায় বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোন প্রভাব পড়েনি : মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

নকলা (শেরপুর) : করোনার দুর্যোগে পৃথিবীর উন্নত দেশসমূহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি ও মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
ভাস্কর্য স্থাপনের বিষয়ে তিনি বলেন, পৃথিবীর অনেক মুসলিম দেশেই দৃশ্যমান ভাস্কর্য রয়েছে। ইরানের সিরাজ শহরে আল্লামা শেখ সাদির ভাস্কর্য বিদ্যমান রয়েছে, যা আমি নিজ চোখে দেখে এসেছি। কাজেই ভাস্কর্য আর মূর্তি স্থাপনের বিষয়টি যে পার্থক্য রয়েছে তা না বুঝে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
এদিন তিনি নকলা উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে সৌরবাতি এবং মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ করেন।
এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, ইউএনও জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, ওসি মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com