1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

গোপালগঞ্জে বাস খালে পড়ে নিহত ৪

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২), মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যান চালক আকামুদ্দিন মোল্লা (৫০) অপর নিহতের নাম পরিচয় পুলিশ জানাতে পারেনি।

পুলিশের ওই কর্মকর্তা জানান, পিরোজপুর জেলার নাজিরপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৪-২৭৬০) মালেক বাজার নামকস্থানে একটি ভ্যানকে বাচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আহত হয় অন্তত ২০ জন যাত্রী। মৃতের সংখ্যা বাড়তে পাড়ে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মারাত্মক আহত ১৪ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com