1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

কাস্টমস হাউস ও ভ্যাট অফিসে কলম বিরতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ঢাকা: কেরানীগঞ্জের পানগাঁও কাস্টম হাউসের এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণে যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবিরকে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে কাস্টমস হাউস ও ভ্যাট অফিসে চলেছে কলম বিরতি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সারা দেশে কাস্টমস হাউস ও ভ্যাট অফিসে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে কলম বিরতি।

অভিযোগ রয়েছে যুগ্ম কমিশনার মো. লুৎফুল গত ২৫ নভেম্বর অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তাদের সামনে এক রাজস্ব কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন। এ সময় ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিঁড়ে ফেলেন লুৎফুল।  তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সারা দেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তারা আন্দোলনে নামেন।

এর আগে ৩০ নভেম্বর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এনবিআর কার্যালয়ের সামনে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ কাস্টমস, এক্সইজ অ‌্যান্ড ব্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ‌্যাসোসিয়েশন।

দুর্ব্যবহার ও শারিরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে খুলনা, যশোর, বেনাপোল কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (খুকাএভ) বেনাপোলের কর্মকর্তারাও বিক্ষোভ ও মানববন্ধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com