1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোটগ্রহণের তফসিল ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: দ্বিতীয় ধাপে পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় ধাপে মোট ৬১ পৌরসভা ভোট গ্রহণ আগামী ১৬ জানুয়ারি। সারাদেশে ৪ ধাপে ১৯৪টি পৌরসভা অনুষ্ঠিত হবে। বুধবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইসির সচিব বলেন, আগেই সিদ্ধান্ত হয়েছে এবার চার ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে মেয়র পদে ১১২ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। আর দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন ২০২১ সালের ১৬ জানুয়ারি হবে। নির্বাচনে ইভিএমে ভোটের তফসিল দেওয়া হয়েছে।

কমিশনের সিদ্ধান্তের বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, প্রথম ধাপে ২৫টি পৌরসভা ও দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। আগামীতে আরও দুটি ধাপে ১০৮ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপের ভোট ১৬ জানুয়ারি, তৃতীয়ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে। সক্ষমতা, প্রাপ্তি, প্রশিক্ষিত লোক ও কারিগরি বিষয় বিবেচনায় সব পৌরসভায় ইভিএমে ভোট করা সম্ভব হবে না বলে জানান সচিব।

তিনি আরও বলেন, প্রত্যেকটি ধাপে ইভিএমে ভোট হবে ৩০টির মতো পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে। শীতকাল হওয়ায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট হবে। দ্বিতীয় ধাপের তফসিল খুব তাড়াতাড়ি হবে। কর্মপরিকল্পনা কমিশন অনুমোদন করলেই তফসিল দেওয়া হবে। বাকি পৌরসভাগুলোয় প্রতিটি ধাপে অন্তত ৫৪টি করে পৌরসভার তফসিল দেওয়া হবে বলে জানান সচিব। দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com