1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

৮৫ লাখ টাকা আত্মসাৎ: এবি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জ: গ্রাহকের জমা রাখা ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংক হবিগঞ্জের মাধবপুর ব্র্যাঞ্চের সাবেক ব্যবস্থাপক মহিবুর রহমান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) রাত ১২ টায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কিছুদিন পূর্বে মহিবুর রহমান সোহেল এবি ব্যাংক মাধবপুর ব্র্যাঞ্চে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি একজন গ্রাহকের হিসাব থেকে ৮৫ লাখ টাকা উত্তোলনের পর আত্মসাত করেন।

এরপর তাকে হবিগঞ্জ জেলা শহরের ব্র্যাঞ্চে বদলি করা হয়েছিল। কিন্তু গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে মাধবপুর ব্র্যাঞ্চের বর্তমান ব্যবস্থাপক সোহেলের বিরুদ্ধে মামলা করলে তাকে মতিঝিল প্রধান ব্র্যাঞ্চে বদলি করা হয়। বুধবার পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সোহেল একজন গ্রাহকের ৮৫ লাখসহ আরো কয়েকজনের টাকা আত্মসাত করেছেন। এবি ব্যাংক মাধবপুর শাখার বর্তমান ব্যবস্থাপক বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com