1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জশিট আজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আদালতে দাখিল করবে পুলিশ।সকালে আদালতে আলোচিত এ মামলার চার্জশিট দাখিলের পর দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে।

বুধবার (২ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য জানিয়েছেন।

এর আগে প্রায় দুই মাস পর গত রোববার (২৯ নভেম্বর) গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৮ আসামির ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে পৌঁছেছে। এতে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ডিএনএ রিপোর্ট পেতে বিলম্বের কারণেই আলোচিত এ গণধর্ষণের ঘটনার মামলার চার্জশিট দিতে বিলম্ব হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসে বেড়াতে আসা দম্পতির স্বামীকে আটকে রেখে নববধূকে কয়েকজন যুবক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীর নামোল্লেখসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী। আসামিরা হলেন— এমসি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রণি, মাহফুজুর রহমান মাসুম, অর্জুন লস্কর, বহিরাগত রবিউল ইসলাম ও তারেক। এর বাইরে রাজন ও তার সহযোগী আইনুলকেও অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এ আসামির সকলেই কারাগারে আছেন, তারা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com