1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চোখের জলে বিদায় জানানো হলো এসপি হাসানকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ঢাকা: চোখের জলে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানকে বিদায় জানালেন সহকর্মীরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় স্ব্যাস্থবিধি মেনে রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

পুলিশের পক্ষে আইজিপি বেনজীর আহমেদ  মৃত্যুবরণকারী পুলিশের এই এসপির  কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, বিসিএস (পুলিশ) ২০তম ব্যাচসহ অন্যান্য বি‌সিএস পু‌লিশ ব্যা‌চের প্রতি‌নি‌ধিত্বকারী কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এবং ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একটি সুসজ্জিত পুলিশ দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এ সময় অনেকেই আবেগ আপ্লুত  এবং কান্নায় ভেঙে পড়েন।

পরে  বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তার নিজ জেলা দিনাজপুর নেওয়া হয়েছে। সেখানে আরও তিনটি জানাজা শেষে আজ শুক্রবার বাদ আসর  দিনাজপুর সদর থানাধীন মুদিপাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান, গতকাল  বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com