1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সাতক্ষীরায় যুবলীগ নেতার রান্নাঘরে মিলল তিনটি পেট্রলবোমা

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যুবলীগ নেতার রান্নাঘর থেকে তিনটি তাজা পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে দেবহাটার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াবের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজীর রান্নাঘর থেকে ওই পেট্রলবোমা উদ্ধার করা হয়।

স্থানীয় সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন বলেন, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কে বা কারা যুবলীগ নেতা মহিউদ্দীন গাজীর বাড়ির রান্নাঘরের মধ্যে তিনটি পেট্রলবোমা রেখে যায়। শনিবার সকালে মহিউদ্দীনের স্ত্রী রান্না করার জন্য ওই ঘরে প্রবেশ করলে খাটের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তাকে জানালে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি প্যাকেট থেকে তিনটি তাজা পেট্রলবোমা উদ্ধার করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে। পুলিশের পাশাপাশি র‌্যাবও মাঠে রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com