1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগামী সপ্তাহে আসছে শৈত্যপ্রবাহ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর আগে হালকা বৃষ্টিপাতও হতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে ও শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।

তিনি আরও জানান, চলতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও দুইদিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬  ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে ১৫ দশমিক ৬, চট্টগ্রামে ১৭ দশমিক ৪, সিলেটে ১৬ দশমিক ৪, রাজশাহীতে ১৬, রংপুরে ১৬ দশমিক ৩, খুলনায় ১৬ এবং বরিশালে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com