1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পদ্মা সেতুর অগ্রগতি ৯১ শতাংশ: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : মূল পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি প্রায় ৯১ শতাংশ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’র ১০৯তম বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ তথ‌্য জানান তিনি।

পদ্মা বহুমুখী সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৭টি স্প্যান স্থাপন করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সেতুর ৫ দশমিক ৫৫ কিলোমিটার দৃশ্যমান। নদীর স্রোত প্রত্যাশিত লেভেলে থাকলে অবশিষ্ট ৪টি স্প্যান ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে স্থাপন করা হবে।’

মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা প্রায় ৯১ শতাংশ। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা প্রায় ৭৫ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা প্রায় ৮২ শতাংশ।

সেতুমন্ত্রী জানান, দুটি টিউব সম্বলিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) প্রায় ২.৫০ কিলোমিটার দৈর্ঘ‌্যর একটি টিউবের রিং প্রতিস্থাপনসহ বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ দ্বিতীয় টানেল টিউবের বোরিং কাজ শুরু হবে। প্রকল্পের বাস্তব ভৌত অগ্রগতি শতকরা ৬০ শতাংশ।

এর আগে সেতু বিভাগের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন সেতুমন্ত্রী।

এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, বোর্ড সভার অন্যান্য সদস্যসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com