1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সরকারের ভ্যাকসিন ক্রয়চুক্তি

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

ঢাকা: ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে করোনা ভ্যাকসিনের ক্রয়চুক্তি সই হয়েছে।  রোববার (১৩ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এ চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আগামী ছয় মাসে (প্রতি মাসে ৫০ লাখ করে) মোট তিন কোটি ভ্যাকসিন আমদানি করবে। চুক্তিতে সরকারের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও বেক্সিমকো ফার্মার পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন এমপি স্বাক্ষর করেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com