1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: প্রধান হোতা প্রবাসী জামাল উদ্দিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রাম: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দুটি মামলায় ১৬জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই।  অভিযোগপত্রে প্রধান হোতা হিসাবে যুক্ত হয়েছে জামাল উদ্দিন নামের এক প্রবাসী।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পিবিআই জেলা কার্যালয়ে প্রেস ব্রিফিংএ পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, নারীকে নির্যাতন, ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার প্রধান হোতা প্রবাসী জামাল উদ্দিন। ঘটনার পিছনে থাকায় তাকে দায়ের করা তিনটি মামলার কোনোটিতেই আসামি করা হয়নি। কিন্তু পিবিআই দীর্ঘ তদন্ত শেষে তাকে মামলায় প্রধান হোতা হিসাবে অভিযুক্ত করেছে।

এ কর্মকর্তা ব্রিফিংএ আরো জানান, বিবস্ত্র করে নির্যাতন ও পর্ণগ্রাফির দুটি মামলায় ৪৮ কার্যদিবস এবং ধর্ষণ মামলায় ৪০ কার্যদিবসের তদন্তে পিবিআই ৩০জন স্বাক্ষীর সাক্ষ্য নেন।  মামলা তিনটির মধ্যে দুটি মামলায় এজাহারভুক্ত আসামি রয়েছেন ৯ জন। অপর ধর্ষণ মামলায় ২ জন।  কিন্তু তদন্তে মোট ১৪জনের সম্পৃক্ততা পাওয়া যায়। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মোট ১২ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়। প্রধান পৃষ্টপোষক জামাল উদ্দিনসহ মামলার অপর চার আসামী বর্তমানে পলাতক রয়েছেন। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৮জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

ব্রিফিং শেষে পরে দুপুর ১টার দিকে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে পিবিআই এর একদল পুলিশ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উৎপল চৌধুরীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com