1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

বিমানবন্দরে পাওয়া গেল আরও একটি বোমা

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে ২৫০ কেজি ওজনের আরও একটি জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। এ নিয়ে তিনটি বোমা উদ্ধার করা হলো ওই স্থান থেকে।

শনিবার (১৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে পাইলিংয়ের সময় শনিবার সকালে বোমাটির সন্ধান পায় বাংলাদেশ বিমান বাহিনী।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগে উদ্ধার করা বোমাগুলোর মতো এটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

এর আগে গত ৯ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল এলাকায় পাইলিংয়ের সময় সিলিন্ডার আকৃতির বোমার সন্ধান পান শ্রমিকরা। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাটির প্রায় ১০ ফুট গভীরে থাকা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে বোমা হিসেবে শনাক্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com