1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

দিনাজপুরে ট্রেনচালকের ভুলে প্রাণ গেল গেটকিপারের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

দিনাজপুর: জয়পুরহাটে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের রেশ কাটতে না কাটতেই দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সুশান্ত কুমার দাস (৩২) নামে এক গেটকিপার মারা গেছেন।

সোমবার দিবাগত রাত ১টায় ফুলবাড়ী পৌরশহরের রেলঘুণ্টি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল। ভোর ৭টায় সুশান্তের মরদেহ দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে উদ্ধার করা হয়।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সুপার ইসরাফিল সরকার বলেন, দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ২৩ আপ একটি মালবাহী ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। কিন্তু এর এক মিনিট পর স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক ট্রেনটি একই লাইনে প্রবেশের চেষ্টা করে। ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল।

স্টেশন থেকে ৫০০ গজ উত্তরদিকে রেলঘুণ্টি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ট্রেনটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।

মঙ্গলবার ভোর ৭টায় ক্রেনযোগে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর সময় ট্রাকের নিচে গেটকিপার সুশান্ত কুমার দাসের মরদেহ পাওয়া যায়। দুর্ঘটনার পর থেকে ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর ৬টা ১০ মিনিটে মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com