1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

শার্শায় ৫ লক্ষ ইউএস ডলারসহ আটক ২

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
যশোর : যশোরের শার্শা উপজেলার উলাশী থেকে পাঁচ লক্ষ ইউএস ডলারসহ ২ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। যার রেজিষ্ট্রেশন নং টয়োটা ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯।
 যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলো- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুড়িয়া গ্রামের রশিদ ব্যাপারির ছেলে হৃদয় মিয়া (২০) এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম উলাশীর রাস্তায় অবস্থান নেয়। তারা ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করে। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট ৫ লক্ষ ইউএস ডলার ছিল। যার দেশীয় মুদ্রায় মূল্য চার কোটি ২৩ লাখ ২০ হাজার। এ সময় হৃদয় মিয়া ও আশরাফুল ইসলাম নামে দুই জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকৃকতরা জানিয়েছে তারা হুন্ডি ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com