1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

হালুয়াঘাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

মাসুদ রানা, হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে ফের বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে গোবরাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে মোঃ খাইরুল ইসলাম (৪০) নামে এক গরু চোরাকারবারী নিহত হয়েছেন। নিহত গরু চোরাকারবারী গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।

সূত্র আরও জানায়, গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটায় গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাকারবারি মাধ্যমে গরু আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষাকারি বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে উদ্যেশ্য করে গুলি করে।

পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্বার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক।

উল্লেখ্য যে, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com