1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

শ্রীপুরে কারখানায় আগুন: শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মার্চ, ২০২১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় আগুন নেভাতে গিয়ে মাসুদ সিকদার নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় ওই গুদামে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম।

নিহত মাসুদ সিকদার ঢাকার দোহারের কুশনহাটি গ্রামের সূর্য শিকদারের ছেলে। তিনি ওই কারখানায় দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম জানান, শনিবার (৬ মার্চ) সকাল ১০টায় ওই গুদামে আগুন লাগে। আগুন দ্রুত গুদামে ছড়িয়ে পড়লে তা নেভাতে গিয়ে কারখানার শ্রমিকদের কয়েকজন আহত এবং অসুস্থ হয়। পরে তাদের ঢাকা ও ময়মনসিংহ মেডিক‌্যালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মাসুদ সিকদারের মৃত্যু হয়। নিহত মাসুমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com