1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৮ মার্চ, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ইমন (২৭) নামে একজন নিহত হয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দা নুর কাশেমের ছেলে ও বায়েজিদ থানা ছাত্রলীগের সদস্য ছিলেন। রোববার (৭ মার্চ) রাতে নগরীর মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমন প্রবাসী যুবলীগ নেতা এস এম শফিকুল ইসলাম শফির অনুসারী। প্রতিপক্ষ পলিটেকনিক এলাকার যুবলীগ নেতা আবু মহিউদ্দিনের অনুসারীদের হামলায় তিনি প্রাণ হারান। এদিকে, শফি ও আবু মহিউদ্দিন দুজনই সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

সূত্র আরও জানায়, নিহত ইমনের ছোট ভাইকে মারধরের জেরে রাতে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইমন গুরুতর আহত হন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আশপাশের এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com