1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। বিজিবি জানিয়েছে, নিহতরা মিয়ানমারের নাগরিক; তারা মাদক কারবারে জড়িত।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, সোমবার (৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার সাবরাং আলুগোলা মৎস্যখামার এলাকায় গোলাগুলি হয়। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

লে. কর্নেল ফয়সল হাসান বলেন, নাফ নদীর নাজিরপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসার খবরে বিজিবির একটি দল আলুগোলা মৎস্যখামার এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে একটি নৌকায় পাঁচজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে তারা গুলি ছুড়তে শুরু করে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে নৌকা থেকে তিনজন লাফ দিয়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ সময় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দুইজনকে মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে বলে জানান মোহাম্মদ ফয়সল হাসান খান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ্রদেব বলেন, মধ্যরাতে বিজিবির দুই সদস্যসহ চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাদা পোশাকধারী দুইজন হাসপাতালে আনার আগে মারা যায়। নিহতদের আনুমানিক বয়স ২০ বছর ও ৩৫ বছর। তাদের প্রত্যেকের শরীরে তিনটি করে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com