1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কুমিল্লায় বাসে আগুন, দগ্ধদের ১৪ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ মার্চ, ২০২১

কুমিল্লা: কুমিল্লার গৌরীপুরে যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় দগ্ধ ১৪ জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

তারা হলেন- গোলাম হোসেন (৭৫), তার মেয়ে শাহিনুর (৩২), শাহিনুরের মেয়ে সানজানা (১৩), মিজান তালুকদার (৪৫), ওমর ফারুক (৫১), মুগদা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মহসিনা বেগম (৩৮), তাহিয়া আক্তার (১০), তাসফিয়া (৬), আব্দুর রহিম (৬০), রফিকুল ইসলাম (৭৫), শামসুন্নাহার (৫৫), হালিমা খাতুন (৬১), উজ্জ্বল মিয়া (৪০) এবং মুনসুর আহমেদ (২৩)।

বাসের জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বেঁচে আসা শাহিনুর জানান, রাজধানীর আরামবাগ থেকে চাঁদপুরের মতলবে যাওয়ার পথে গৌরীপুরে এলাকায় এই ঘটনাটি ঘটে।

তার অভিযোগ, এ দুর্ঘটনার জন্য চালকই দায়ী। অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. সুলতান মাহমুদ ও সহকারী অধ্যাপক মামুন খান জানান, ১৪ জন দগ্ধের মধ্যে গোলাম হোসেনের (৭৫) অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৩১ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের শরীরের এক থেকে ১০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে মতলব এক্সপ্রেস নামে পরিবহনের একটি বাসে আগুন লাগে। এ ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com