1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বায়তুল মোকারর‌মে বি‌ক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশতবা‌র্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপল‌ক্ষে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মোদির বাংলা‌দে‌শে আগম‌নের প্রতিবা‌দে রাজধানীর বায়তুল মোকারর‌ম মসজিদে ‌বি‌ক্ষোভ ক‌রে‌ছে ক‌য়েক‌টি ইসলামী সমমনা দল।

শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজ শে‌ষে মসজিদের উত্তর‌গে‌টে বি‌ক্ষোভ ক‌রেন তারা। এ সময় নেতাকর্মীরা মস‌জি‌দের সিঁড়িতে দাঁড়ি‌য়ে ন‌রেন্দ্র মোদির বিরু‌দ্ধে স্লোগান দেন। যে কোনো মূ‌ল্যে তার আগমন প্রতিহত করার ঘোষণাও দেন তারা।

বি‌ক্ষো‌ভের এক পর্যা‌য়ে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা সাংবা‌দিক‌দের ধাওয়া ক‌রেন। উল্টাপাল্টা নিউজ না করার জন‌্য হুম‌কিও দেন তারা।

প্রায় আধঘণ্টা ধ‌রে বি‌ক্ষোভ ক‌রে পু‌লি‌শি ব‌্যা‌রি‌কে‌ডের ম‌ধ্যে কর্মসূচি শেষ হয়। জুমার নামা‌জের আগ থে‌কে পল্টন‌ মো‌ড় ও দৈ‌নিক বাংলা মো‌ড়ে কড়া পাহারা বসায় পু‌লিশ। চার‌দিক থে‌কে যান ও জনসাধার‌ণের চলাচ‌লের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন নরেন্দ্র মোদি। ২৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com