1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

মোদির সফরের প্রতিবাদে মতিঝিলে বিক্ষোভ, পাল্টাপাল্টি ধাওয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাম জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, সকাল থেকেই বাম জোটের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নেয়।  তারা নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বললে নেতাকর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, আন্দোলনকারীদের হামলায় মতিঝিল থানার এসআই শহিদুল ইসলাম ও এসআই ওয়াহিদুর রহমান আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com