1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত‌্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত‌্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত‌্যু। এ নিয়ে করোনায় মারা গেলেন ৮ হাজার ৭৯৭ জন বাংলাদেশি।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৮৫ জন করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এর আগে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল গত বছরের ২০ ডিসেম্বর। সেদিন ৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা গত বছরের জুলাই মাসের পর গত মঙ্গলবার (২৩ মার্চ) প্রথমবারের মতো সাড়ে ৩ হাজার ছাড়িয়ে যায়। গত বছরের ১৬ জুলাই মাসে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় ওই বছরের ১৮ মার্চ।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com