1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিলেন নরেন্দ্র মোদি

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

সাতক্ষীরা: সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূজা শেষে মন্দির ঘুরে দেখেন তিনি।

শনিবার (২৭ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে তিনি পূজা শুরু করেন। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে অবতরণ করেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, কালীমন্দিরে পূজা শেষে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।

জেলা প্রশাসক জানান, সাতক্ষীরায় এটি কোনো বিদেশি সরকার প্রধানের প্রথম আগমন। মোদির আগমনকে কেন্দ্র করে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করেন আরও ২০০ পুলিশ সদস্য। বিভিন্ন এলাকায় লাগানো হয় সিসি ক্যামেরা।

এদিকে, তার আগমনকে ঘিরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করে এক ধরনের উৎসবের আমেজ। মোদিকে স্বাগত জানাতে বাঁশের তৈরি নানা রকম কারুকার্যে নান্দনিক রূপে সাজানো হয় যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com