1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সারাদেশে বিজিবি মোতায়েন

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীসহ সারাদেশে মোদি বিরোধী বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকালে বিজিবি পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফায়জুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার (২৬ মার্চ) রাত থেকে ঢাকাসহ সারাদেশে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

তিনি জানান, কোন ধরনের বিশৃঙ্খলা, সহিংস পরিস্থিতি মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে বিজিবি সদস্যরা মোকাবেলা করবে।

জানা গেছে, বিজিবি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

শুক্রবার রাতে পল্টনে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের নেতারা বায়তুল মোকাররম মসজিদ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে হামলার প্রতিবাদে শনিবার (২৮ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। এর পরই মূলত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবিকে মাঠে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজের পরপরই  মুসুল্লিরা মোদি বিরোধী বিক্ষোভ মিছিল বের করতে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা।  উভয় পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত এ তাণ্ডবের পর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও তারা একই ধরনের বিক্ষোভ কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও তাণ্ডব চলে। এতে জনগণের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com