1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বুধবার রোজা শুরু, লাইলাতুল কদর ৯ মে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে।  বুধবার (১৪ এপ্রিল) থেকে রমজান মাসের গণনা শুরু হবে, অর্থাৎ প্রথম রোজা শুরু কাল থেকেই। ফলে আগামী ৭ মে পবিত্র জুমাতুল বিদা এবং ৯ মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এ সময় তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে কাল থেকে রোজা শুরু হচ্ছে। পবিত্র রমজানের বরকতে মহান রাব্বুল আলামিন যেন আমাদের করোনা সংক্রমণ থেকে হেফাজত করেন। দেশ ও জাতির সুখ শান্তি কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ ইমাম মুফতি মিজানুর রহমানসহ কমিটির সদস্যরা।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে খতিব, ইমামসহ সর্বোচ্চ ২০জন মুসল্লি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। বাকিরা সবাই বাসাবাড়িতে আদায় করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com