1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

হেফাজতের ৩১৩ অর্থ যোগানদাতা চিহ্নিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : হেফাজতে ইসলামের অর্থের যোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হেফাজতের বিলুপ্ত কমিটির আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর ছেলের বিয়েতে মামুনুল হক, মাওলানা হাবিবসহ আরও কয়েকজন গোপনে বৈঠক করেন। সেই বৈঠকে হেফাজতের প্রয়াত আমির আল্লামা শফীকে সরিয়ে দিয়ে বাবুনগরীকে আমির করার পরিকল্পনা করা হয়। পরবর্তী সময়ে তাদের সেই পরিকল্পনা সফল হয়েছে। যে বিষয়ে আমরা তদন্ত করছি।

পুলিশ জানায়, গোয়েন্দারা জানতে পেরেছে, রাবেতাতুল  ওয়ায়েজিন হেফাজতে ইসলামের সহযোগী এই সংগঠনটি বেশ তৎপর। উগ্রপন্থী নেতারাই এর নেতৃত্বে ছিলেন। কোথাও কোনো ওয়াজ মাহফিল করতে হলে এ সংগঠনের মাধ্যমে হেফাজতের উগ্রপন্থী এসব নেতাদের কাছে আসতে হতো আয়োজকদের। একইভাবে ওয়াজ মাহফিলের নামে এসব স্থানে উগ্র মৌলবাদী ও সরকারবিরোধী নানা ধরনের বক্তব্য দিতেন হেফাজত নেতারা। এর বিনিময়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা ঢাকা, ব্রাক্ষ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব ও নাশকতা চালায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী এসব নাশকতার পেছনে কারা ইন্দন দিয়েছেন কিংবা সরাসরি জড়িত তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে এসব স্থানে হেফাজত নেতাদের আসামি করে মামলাও করা হয়। তারই অংশ হিসেবে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ঢাকা, মুন্সীগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে আরও প্রায় ২০ জন হেফাজতের কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com