1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

অক্সিজেন সংকট রোধে সার্বিক প্রস্তুতির পরামর্শ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ভারতে করোনাভাইরাসের নতুন ধরন চিহ্নিত হয়েছে। সেটা বাংলাদেশে ছড়ালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই অবস্থায় বিশেষ করে ‘অক্সিজেন সংকট’ রোধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য সরকারকে সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার (২৯ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতে সংক্রমণের কারণে বাংলাদেশের অবস্থা পরিবর্তিত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সার্বিক প্রস্তুতি, বিশেষ করে অক্সিজেন সংকট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। সরকারের এ সংক্রান্ত পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের দাম আগে ২ হাজার ৭০০ টাকা থেকে ৩ হাজার টাকা ছিল। এখন তা কমে ৮০০ থেকে এক হাজার টাকা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি পর্যায়ে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে মূল্য পুনঃনির্ধারণের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বেসরকারি পর্যায়ে টেস্টের মূল্য ১৫শ টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে নমুনা পরীক্ষার ফি ১০০ টাকা, বাসায় গিয়ে নমুনা পরীক্ষা করতে হলে ৩০০ টাকা দিতে হয়। বেসরকারিভাবে নমুনা পরীক্ষার ফি তিন হাজার টাকা। বিদেশগামী শ্রমিকদের নমুনা পরীক্ষার ফি ৩০০ টাকা।

এর আগে গত জানুয়ারিতে সরকারিভাবে পরীক্ষার ফি বিনামূল্যে করার সুপারিশ করেছিল কমিটি।

ভারত থেকে আসা সব যাত্রীর ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলেছে জাতীয় কমিটি।

কমিটি আরও বলছে, সীমান্ত দিয়ে প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করতে হবে। এ ব্যাপারে কোনো শৈথিল্য কাম্য নয়। ভারত থেকে আগত ১০ জন সংক্রমিত ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যায়। ওই সময় এরা যাদের সংস্পর্শে এসেছে তাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com