1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৫ কোটি

  • আপডেট টাইম :: বুধবার, ৫ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব এখন মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যা। সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৬৪৮ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৫ হাজার ৮১৯ জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, বুধবার (৫ মে) সকাল পর্যন্ত মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ৩২ লাখ ৪১ হাজার ২৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯২ হাজার ৪০৯ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জনের। অন্যদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। ভারতে মোট আক্রান্ত ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন। আর বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন। মোট মারা গেছেন ১১ হাজার ৭০৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com