1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নাফ নদী থেকে ৩ ‘রোহিঙ্গার’ লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে তিন ‘রোহিঙ্গা’ নারী-শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুরে টেকনাফের খারাংখালী-মৌলভীবাজার এলাকার নদীতে লাশগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘নাফ নদীর বাংলাদেশ উপকূলে তিনটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর লাশগুলো উদ্ধার করে থানায় আনার পর লাশের পরিচয় শনাক্ত করা হয়।’

নিহত নারী সমসিদা ও তার দুই মেয়ের নাম নুর শহিদা ও রাশিদা। তারা উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে বসবাস করত।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাযোগে মিয়ানমারে যাতায়াতকালে যেকোনো সময় নৌকা ডুবে গিয়ে এ ঘটনা ঘটতে পারে। লাশগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com