1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সৌদি আরবে মধ্য দুপুরে শ্রমিকদের ছুটি

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মরুভূমির দেশ সৌদি আরবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য দুপুরে সূর্যের আলো সরাসরি পড়ে। তাই এ সময়ে শ্রমিকদের সব ধরনের কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছে দেশটির সরকার।

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রবাসীদের জন্য জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য দুপুরে সরাসরি সূর্যের আলোতে সব ধরনের কাজকর্ম বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সৌদি আরবে সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার। ২০১৩ সালের ২৯ জুন থেকে এ নিয়ম কার্যকর আছে। এর আগে দেশটিতে সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল বৃহস্পতি ও শুক্রবার। জনস্বার্থ, অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা করে শুক্র ও শনিবার ছুটির সিদ্ধান্ত নেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com