1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নেতানিয়াহুর বিদায়, শপথ নিলেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মার্চের নির্বাচনে বেশি আসন পেয়েও ক্ষমতা ধরে রাখতে পারলেন না বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় পার্লামেন্টে নতুন সরকার গঠনের এক আস্থা ভোটে ৫৯-৬০ ব্যবধানে হেরে যান তিনি। এর মধ্য দিয়ে নেতানিয়াহুর দীর্ঘ এক দশকেরও বেশি সময় শাসনক্ষমতার অবসান হলো। খবর বিবিসি ও জেরুজালেম পোস্টের।

আর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নেতানিয়াহুর এক সময়ের মন্ত্রী কট্টর জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট। বিরোধীদের নতুন জোটের এই প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী ২ বছর দায়িত্ব পালন করবেন। এরপর প্রধানমন্ত্রী হবেন ইয়ার লাপিদ।

মূলত নেতানিয়াহুকে রুখতে ইসরায়েলের ডান-বাম ও মধ্যপন্থী দলগুলো জোটবদ্ধ হয়। এ যাত্রায় তারা সফলও হলো। এখন থেকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা (লিকুদ পার্টি) হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।

অবশ্য তিনি নতুন এই জোট সরকারের সমালোচনা করেছেন। তার মতে নতুন এই জোট সরকার হলো ‘প্রতারক ও পরাজিতদের ভয়ঙ্কর জোট।’

নেতানিয়াহু পাঁচবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত। এরপর ২০০৯ সাল থেকে টানা ২০২১ সাল পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com