1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হজে সাধারণ কাপড় বাদ, আসছে অত্যাধুনিক ইহরাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : হজ ও ওমরাহর সময় মুসলিমরা যে দুই খণ্ড শ্বেতবস্ত্র পরিধান করেন সেটিকে আমরা ইহরাম নামে চিনি। একেবারেই সাধারণ সেলাইবিহীন ওই সুতি কাপড় পরে হজের আনুষ্ঠানিকতা সারেন ধর্মপ্রাণ মুসলিমরা। এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে সেই ইহরাম। তবে নকশায় নয়, মূলত ইহরামের কাপড়ের গঠনশৈলীতে আসছে বড় ধরনের পরিবর্তন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবর অনুসারে, ন্যানোটেকনোলজি সংযুক্ত এবং ব্যাকটেরিয়া-প্রতিরোধী কাপড় দিয়ে তৈরি হচ্ছে এই ইহরাম।

সৌদি উদ্ভাবক হামাদ আল-ইয়ামি আবিষ্কৃত এবং পাকিস্তানে তৈরি এ ধরনের ইহরাম প্রথম ব্যবহৃত হয় ২০২০ সালে হজের সময়।

বলা হচ্ছে, ন্যানোটেকনোলজি সংযুক্ত কাপড়টি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি প্রতিরোধ করতে সক্ষম। এটি শতভাগ তুলার সুতো দিয়ে তৈরি এবং ৯০ বারের বেশি ধোয়া যাবে।

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তৈরি ইহরামে ব্যবহার্য এই কাপড়ের অনুমোদন দিয়েছে সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশন (এসএএসও)।

খালিজ টাইমসের তথ্যমতে, এবারের হজেও অত্যাধুনিক কাপড়ের ইহরাম ব্যবহৃত হবে এবং ২০৩০ সাল থেকে সাধারণ কাপড়ের বদলে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হবে।

করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছর শুধু স্থানীয়দেরই হজ পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের মধ্যে যারা টিকা নিয়েছেন এবং যাদের কোনো গুরুতর অসুখ নেই, এ বছর কেবল তারাই হজের অনুমতি পাবেন। এরপরও সর্বোচ্চ ৬০ হাজার জনকে হজের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com