1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চীনের টিকা নিয়ে ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত ৩৫০ চিকিৎসক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনে উৎপাদিত সিনোভ্যাকের টিকা নেওয়ার পর ইন্দোনেশিয়ার ৩৫০ জনের বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় অর্ধশতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সেন্ট্রাল জাভার কুদুস জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বাদাই ইসমোইয়ো চ্যানেল নিউজ এশিয়াকে জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই লক্ষণবিহীন এবং তারা বাড়িতে আইসোলেশনে আছেন। তবে প্রায় অর্ধশত হাসপাতালে ভর্তি আছেন। তাদের তীব্র জ্বর রয়েছে এবং শ্বাসকষ্টে ভুগছেন।

কুদুস জেলায় করোনার সংক্রমণের মাত্রা বেড়েছে। এর পেছনে ভাইরাসটির ভারতীয় ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। গত জানুয়ারি থেকে তাদের টিকা দেওয়া শুরু হয়েছে। অধিকাংশকেই চীনের সিনোভ্যাক টিকা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ ডিকি বুদিম্যান বলেছেন,‘পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এটি ডেল্টা ভ্যারিয়েন্ট, তাই বিস্ময়ের কিছু নেই যে, আগের চেয়ে নতুন সংক্রমণ অনেক বেশি। আমরা জানি, ইন্দোনেশিয়ার স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ সিনোভ্যাকের টিকা পেয়েছিলেন এবং আমরা এখনও জানি না বাস্তবে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটা কতোটা কার্যকর।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com