1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বুরকিনা ফাসোতে অতর্কিত হামলায় ১১ পুলিশ নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অতর্কিত হামলার ঘটনায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ওই হামলায় এখনও আরও চারজন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

দেশটির সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে পুলিশের একটি ইউনিটের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কম্পাউরে জানিয়েছেন,ইরগৌ শহরে ত্রাণ কার্যক্রমের সময় ওই কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। ওই শহরে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে।

নিখোঁজদের খোঁজে গতকাল থেকে যৌথভাবে তল্লাশ ও উদ্ধার অভিযান চলছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

২০১৫ সাল থেকেই এ ধরনের সহিংসতার সঙ্গে লড়াই করছে বুরকিনা ফাসো। এর আগে চলতি মাসের শুরুর দিকে ভয়াবহ হামলায় কমপক্ষে ১৩৮ জন নিহত হয়। তবে স্থানীয় সূত্রগুলোর দাবি নিহতের সংখ্যা ১৬০।

এর আগে গত মে মাসে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বিদ্রোহীরা হামলার সময় গ্রামের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। সে সময় পালানোর চেষ্টা করা লোকজনকে এলোপাতাড়ি গুলি করা হয়।

বিদ্রোহীরা পুরো গ্রাম ঘিরে রাখে এবং লোকজনকে হত্যা করতে বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীরা বেছে বেছে সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা সদস্যদের ওপরই হামলা চালিয়ে থাকে।

সেসময় প্রায় ১শ বিদ্রোহী মোটরসাইকেলে করে শহরের ভেতরে প্রবেশ করেছিল। সাম্প্রতিক সময়ে বুরকিনা ফাসোতে আল কায়েদা এবং আইএসআই জঙ্গিদের সহিংসতা বেড়ে গেছে। দেশটির সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া আরও ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com