1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

করোনার ১০ লাখ ডোজ টিকা নষ্ট করতে যাচ্ছে ইসরায়েল

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়ায় ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ১০ লাখের বেশি ডোজ নষ্ট করতে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাজ্যের সঙ্গে টিকা বিনিময় চুক্তি ব্যর্থতার পরিণতিতে এগুলো ধ্বংস করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইসরায়েলের এই টিকাগুলোর মেয়াদ শেষে হবে চলতি মাসেই। আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফাইজারের কাছ থেকে যে ১০ লাখ টিকা পাবে তার বিনিময়ে ইসরায়েল এই টিকাগুলো লন্ডনকে দিতে চেয়েছিল।

বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেলে ১২ প্রথমে জানায়, যুক্তরাজ্য ও ইসরায়েলের সঙ্গে টিকা বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে পরে ইসরায়েল কর্মকর্তারা জানান, কৌশলগত কারণে চুক্তি বাতিল হয়ে গেছে।

ইসরায়েলি পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাজ্যের মধ্যে টিকা বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল, তবে দুর্ভাগ্যক্রমে, উভয় পক্ষের ইচ্ছা সত্ত্বেও কৌশলগত কারণে, এটি সফল হয়নি।’

চ্যানেল ১২ জানিয়েছে, টিকার মেয়াদের তারিখ বাড়ানোর জন্য ফাইজারের কাছে অনুরোধ জানিয়েছিল ইসরায়েল। তবে ফাইজার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। প্রতিষ্ঠান সাফ জানিয়ে দেয়, ৩০ জুলাইয়ের পর টিকার কার্যকারিতা বহাল থাকবে কিনা তার নিশ্চয়তা তারা দিতে পারবে না। ফাইজারের এই ১০ লাখ ডোজ টিকা গত মাসে অধিকৃত পশ্চিম তীরে দিতে চেয়েছিল ইসরায়েল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়ে দেয়, মেয়াদ উত্তীর্ণের এতো কাছাকাছি সময়ের টিকা তারা গ্রহণ করবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com