1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিয়ানমারে সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত ২৫

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে ২৫ জন নিহত হয়েছে। রোববার স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৯০ জন নিহত হয়েছে। সেনাবাহিনীকে প্রতিরোধে মিয়ানমারের কিছু কিছু এলাকায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে স্থানীয়রা। এই বাহিনীর সদস্যরা শিকারি রাইফেল কিংবা স্থানীয় অস্ত্র ব্যবহার করছে।

শুক্রবার মধ্যাঞ্চলীয় সাগিং প্রদেশের দিপাইন শহরতলিতে সেনাদের সঙ্গে সংঘাতের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনীর ট্রাক তাদের এলাকায় প্রবেশ করে এবং গ্রামের কাছাকাছি একটি জঙ্গলে গুলি ছুঁড়তে শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, ‘আমরা ২৬ বার গোলা ছোড়ার শব্দ পেয়েছি। তারা রাস্তায় ও গ্রামে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। তারা নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েনি।’

শনিবার গ্রামবাসীরা ঘর থেকে বের হয়ে হতাহতদের খুঁজতে শুরু করেন।

ওই গ্রামবাসী বলেন, ‘আমরা প্রথমে ৯টি মৃতদেহ পাই এবং এগুলো সৎকার করি। পরে আরও আটটি মৃতদেহ পাওয় যায়। রোববার আরও আটটি মৃতদেহ পাওয়া যায়। আমি মৃতদেহগুলো কাছ থেকে দেখেছি। এদের প্রত্যেকের মাথায় গুলি করেছে সেনারা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com