1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পাঞ্জাব সীমান্তে ২ পাক অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে দুই পাক অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। শনিবার বিএসএফ-এর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাঞ্জাবের তারণ তারাণ জেলায় ওই ঘটনা ঘটেছে।

বিএসএফ-এর ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৪৮ মিনিটে সীমান্তের কাছে সন্দেহভাজন চলাচল তাদের নজরে আসে। এরপর তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিক হন।

বিএসএফ-এর পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের সতর্ক করা হয়। কিন্তু তারা সেই সতর্কতা কানেই তোলেনি। ফলে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা।

পাঞ্জাব সীমান্ত দিয়ে এর আগেও এভাবে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে। তাই ওই এলাকায় সবসময় সতর্ক থাকে বিএসএফ।ভারতের দাবি, পাকিস্তান থেকে বিভিন্ন মাদক পাঞ্জাবের যুব সমাজকে চালান করে ওই অনুপ্রবেশকারীরা। ফলে ওই রাজ্যের যুবসমাজ ক্রমশই মাদকাসক্ত হয়ে পড়ছে।

এর আগে গত বছরের আগস্টে পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ অনুপ্রবেশকারী বিএসএফ-এর গুলিতে নিহত হয়।

সে সময় জানানো হয়, ওই অনুপ্রবেশকারীরা তারণ তারাণ জেলার খেমকরণ সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তখনই তা নজরে আসে বিএসএফের। এরপরেই গুলি করে হত্যা করা হয় অনুপ্রবেশকারীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com