1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আফগানিস্তানের প্রধান শহরগুলো দখলে তালেবানের তীব্র লড়াই

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রধান শহরগুলোর দখল নিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। ইতোমধ্যে তালেবানরা হেরাত, লস্কর গাহ ও কান্দাহারের কিছু অংশে প্রবেশ করেছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত এক মাসে আফগানিস্তানের মফস্বল এলাকাগুলোতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তালেবান। দেশটির বড় একটি অংশ তাদের দখলে বলে দাবি করেছে গোষ্ঠীটি। প্রধান এই তিনটি শহর কতক্ষণ সরকারি বাহিনী দখলে রাখতে পারবে সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে।

কান্দাহারের এক এমপি বিবিসিকে জানিয়েছেন, নগরীটি পতনের মুখে রয়েছে। হাজার হাজার মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে এবং মানবিক বিপর্যয় দীর্ঘায়িত হচ্ছে।

গুল আহমেদ কামিন নামে ওই এমপি জানান, ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতির অবনতি হচ্ছে। নগরীতে যুদ্ধ পরিস্থিতি গত ২০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

তিনি জানান, তালেবানের কাছে এখন কান্দাহার গুরুত্বপূর্ণ। নগরীটিকে তারা সাময়িক রাজধানী করতে চাচ্ছে। যদি এর পতন ঘটে তাহলে এই অঞ্চলের আরও পাঁচ থেকে ছয়টি প্রদেশের পতন ঘটবে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, হেরাতে সংঘর্ষ তীব্র হচ্ছে। তালেবান যোদ্ধারা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরীটির দক্ষিণ অংশ দিয়ে প্রবেশ করছে। হেলমন্দের রাজধানী লস্কর গাহের কেন্দ্রস্থল থেকে দুই কিলোমিটার দূরে অবস্থান করছে তালেবানরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com