1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কেয়ারটেকার সরকার প্রধান হলেন মিয়ানমারের সামরিক জান্তা

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং নবগঠিত কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। রোববার দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের ছয় মাস পর রোববার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের প্রতিশ্রুতি দেন জান্তা প্রধান। ২০২৩ সালে এই নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি।

অভ্যুত্থানের পর স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিল গঠন করা হয়। মিন অংকে এর প্রধান করা হয়। নবগঠিত কেয়ারটেকার সরকার এখন স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিরে স্থলাভিষিক্ত হবে।

সরকারি টেলিভিশন চ্যানেল মায়াবতিতে প্রচারিত সংবাদে বলা হয়েছে, ‘দেশের দায়িত্ব দ্রুত, সহজে ও কার্যকরভাবে পালনের জন্য স্টেট অ্যাডমিনেস্ট্রেশন কাউন্সিল কেয়ারটেকার সরকার হিসেবে পুনর্গঠিত হয়েছে।’

মিন অং তার ভাষণে বলেছেন, ‘আমরা ২০২৩ সালে জরুরি অবস্থার বিধান শেষ করব। আমি গণতন্ত্র ও কেন্দ্রীয় সরকার ব্যবস্থার ওপর ভিত্তি করে একটি সম্মিলিত দেশ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com