1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জাকার্তায় টিকা না নেওয়াদের মৃত্যুর হার তিন গুণ বেশি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় টিকাপ্রাপ্তদের তুলনায় যারা টিকা নেননি তাদের মৃত্যুর হার তিন গুণ বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।

গত মে ও জুলাই মাসে সরকারি হাসপাতাল ও ৬৮ হাজার রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা টিকা নেয়নি তাদের মৃত্যুর হার ১৫ দশমিক ৫ শতাংশ।  আর যারা সিনোভ্যাক কিংবা অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নিয়েছিল তাদের মৃত্যুর হার ৪ দশমিক ১ শতাংশ।

সাম্প্রতিক মাসগুলোতে ইন্দোনেশিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যুর হার দ্রুত বেড়েছে। বুধবার দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এশিয়ায় ভারতের পর ইন্দোনেশিয়াতেই মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে।

আণবিক জীববিজ্ঞানী ড. আইনস অ্যাটমোসুকার্তো জানিয়েছেন, টিকা পেয়েছেন ও পাননি এমন ব্যক্তিদের মৃত্যুর তুলনামুলক বৈশ্বিক চিত্র এখনও পুরোপুরি পাওয়া যায়নি। তবে ইন্দোনেশিয়ার এই চিত্র টিকা নেওয়ার পক্ষেই প্রমাণ হাজির করছে।

তিনি বলেছেন, ‘দুই ডোজ টিকা সংক্রমিত এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন এমন রোগীদের মৃত্যুর সম্ভাবনা যে হ্রাস করে এই তথ্য সেই বিষয়টিকে সমর্থন করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com