1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

কারাগার দখলে নিয়ে বন্দিদের মুক্ত করল তালেবান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাউজান প্রদেশের শেবার্গান শহরের একটি কারাগার দখলে নিয়ে সেখানের সব বন্দিকে ছেড়ে দেয়ার দাবি করেছে তালেবান। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে, বিদ্রোহীরা হামলা চালানোর পর ওই কারাগার থেকে শত শত বন্দি পালিয়ে যাচ্ছে। এছাড়া, শহরটি দখলে নিয়ে তালেবান তাদের দ্বিতীয় আঞ্চলিক রাজধানীতে পরিণত করেছে। শনিবার (৭ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শেবার্গান সাবেক আফগান প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তুমের শক্ত ঘাঁটি হওয়ায় তার সমর্থকরা সেখানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আফগান সরকারকে সহযোগিতা করার জন্য দেশটির বিভিন্ন এলাকা থেকে ১৫০ জনের বেশি শহরটিতে গেছে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।

অঞ্চলটির কাউন্সিল প্রধান বাবর এশচি বিবিসি’কে জানিয়েছেন, তালেবানরা একটি সেনাঘাঁটি ছাড়া সব জায়গা দখল করেছে, যদিও সেখানে উভয়পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। দেশটির অন্যান্য অংশেও সহিংসতা বাড়ছে, তালেবান দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। এতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

jagonews24

এছাড়া, আরও দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের হামলার মুখে খুবই নাজুক অবস্থায় রয়েছে। এর একটি পশ্চিমের হেরাত এবং অপরটি দক্ষিণের লস্কর গাহ। জারাঞ্জ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্য কেন্দ্র। এই শহরের চারিদিকের এলাকা দখল করে নেয়ার পর তালেবান আরও সামনে অগ্রসর হচ্ছে।

আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল তালেবানের দখলে চলে যাওয়ায় এবং পরিস্থিতির চরম অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে। দেশজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় তালেবানকে মোকাবিলা সরকারি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার করার পর থেকেই তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com