1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আলজেরিয়ায় দাবানলে ৬৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ার উত্তরে দাবানলে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির পার্বত্য অঞ্চল কিবিলিতে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। অগ্নিনির্বাপন কর্মীদের সহায়তার জন্য সরকার সেনা মোতায়েন করেছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৮ জন সেনা সদস্য। আগুনে  গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও ১২ জন।

প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ তেবুনি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

গত সপ্তাহে আলজেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তৃত অংশে দাবানল ছড়িয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চল এখন দাবানলের হটস্পট হয়ে উঠেছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক জলবায়ু পর্যবেক্ষক।

সোমবার থেকে আলজেরিয়ার উত্তরের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে। দাবানলের সবচেয়ে ভয়াবহ কবিলত অঞ্চল হচ্ছে কিবিলির তিজি ওউজু এলাকা। এই অঞ্চলের বাড়িঘর পুড়ে যাওয়া বাসিন্দারা পাশের শহরগুলোর হোটেল, হোস্টেল ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com